সুন্দরবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে ট্যাংকারডুবির ফলে তেল তাম্বুলবুনিয়া পেরিয়ে কটকা কচিখালী পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এ বিপর্যয়কে বিশ্বের শ্বাসমূলীয় বনগুলোর পরিবেশগত বিপর্যয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় ঘটনা হিসেবে উল্লেখ করছেন বিশেষজ্ঞরা।
কিন্তু গত শনিবার নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবে বলেছেন, শ্যালা নদীতে ছড়িয়ে পড়া ফার্নেস অয়েলের প্রভাবে সুন্দরবন ও জলজপ্রাণীর তেমন ক্ষতি হবে না। তিনি নাকি এ বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছেন। তিনি বিগত সরকারকে দোষারোপ করে বলেন, তারা ঘষিয়াখালী চ্যানেল ড্রেজিং না করার দায় বর্তমান সরকারের ঘাড়ে এসে পড়েছে।
এখন তর্ক-বিতর্কের সময় নয়। বর্তমানের জাতীয় সমস্যা সমাধান না করে অনেক নেতা বিষোদ্গার নিয়ে ব্যস্ত। জাতীয় সমস্যা সমাধানের চেষ্টা না করে আক্রমণ-পাল্টা আক্রমণ মোটেও কাম্য হতে পারে না।
আসুন, সুন্দরবন রক্ষায় সবাই ঐক্যবদ্ধ হয়ে সুন্দরবনকে রক্ষা করি।
এ কে এম কায়সারুল আলম
লালমনিরহাট।