সুন্দরবনের জলদস্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের ভেতরে নৌকা নিয়ে দল বেঁধে না ঘুরতে গেলে সে এলাকায় যাওয়ার আনন্দ পূর্ণ হয় না। সুন্দরবানের পাশেই বাড়ি, ঈদের সময় ঠিক করলাম, সুন্দরবন দেখতে যাব। কিন্তু মুরব্বিরা এমনভাবে নিষেধ করলেন যে কোনোভাবেই যেন আমরা না যাই। কারণ, সুন্দরবনে এখন নাকি ভিন্ন ভিন্ন ডাকাত দল খুব নৃশংস আচরণ করছে।
জলদস্যুদের নাকি খুব উপদ্রব বেড়েছে। আগে জেলেরা সরকারকে টাকা দিয়ে পাস নিয়ে তারপর সুন্দরবনে যেতেন। এখন ডাকাত দলের কাছ থেকে ১২ হাজার টাকার বিনিময়ে তিন মাস মেয়াদের কার্ড করে যেতে হচ্ছে। অন্যথায় জলদস্যুরা জেলেদের ধরে তাঁদের পরিবারের কাছে হাজার হাজার টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে নিষ্ঠুর আচরণ করছে। জলদস্যুরা এত হিংস্র হয়ে গেছে যে জেলেরা অনন্যোপায় হয়ে সুন্দরবনে যাওয়া কমিয়ে দিয়েছেন। জেলেরা খুব কষ্টে আছেন। এখন জেলেরা সেখানে কম যায় বলে যারাই সুন্দরবন দেখতে যায়, তাদের ধরে নিয়ে জলদস্যুরা মুক্তিপণ দাবি করছে।
নৌ–পুলিশ, ফরেস্টার, কোস্টগার্ড নিয়োজিত থাকা সত্ত্বেও এই অবস্থা। সবচেয়ে কষ্টে থাকা স্থানীয় জেলেরা জানেন না যে একটা গণতান্ত্রিক দেশের অনন্য বিশ্ব ঐতিহ্য এই সুন্দরবনের ভয়ংকর জলদস্যুদের রুখবে কে?
ওয়ালিউল্লাহ
শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।