সৃজনশীল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষার খাতায় বইয়ের মতো হুবহু লিখতে হবে। তা না হলে সম্পূর্ণ নম্বর পাবে না। বাংলা স্যার ক্লাসে লিখলেন অতৎসম শব্দের বানানের পাঁচটি নিয়মের মধ্যে একটা হলো, অতৎসম শব্দে ‘ণ’ ব্যবহারের প্রয়োজন নেই। যেমন স্টুডেন্ট, গুন্ডা, গভর্নর ইত্যাদি। কিছুদিন পর এটা নিয়ে ক্লাস টেস্ট হলো। সেখানে লিখলাম, অতৎসম শব্দে ‘ণ’ ব্যবহারের প্রয়োজন নেই। যেমন ডন। স্যার ডন শব্দটির ওপর লাল কালির গোল দাগ দিলেন। অর্থাৎ এক নম্বর কাটা। স্যারকে বললাম, স্যার এটা তো হয়েছে। স্যার বললেন, কই হলো? আমি বললাম, স্যার, ডন তো ইংরেজি শব্দ। অতৎসম শব্দ। স্যার তখন বললেন, তোমাকে পরিচিত বা বইয়ের শব্দগুলো লিখতে হবে। সুতরাং তুমি নম্বর পাবে না। তাহলে আমাদের সৃজনশীলতার মূল্য রইল কই?

এক নম্বরের জন্য ক্লাসে প্রথম হতে পারিনি। এই নিয়ম কি বোর্ড থেকে করা? না শিক্ষকের মনগড়া? যদি বোর্ড থেকে না হয়ে থাকে, তাহলে বোর্ড কেন এ বিষয়ে তদারক করছে না? পর্যালোচনা করছে না শিক্ষার মান? তাদের কাজ কি পরীক্ষা নেওয়া আর ফলাফল দেওয়া? একদিক থেকে দেখা যায় মুখস্থ বিদ্যা আমাদের কোণঠাসা করে ফেলেছে। পড়াশোনার এতই চাপ থাকে যে সংস্কৃতিচর্চার সময়ই থাকে না।

তারপরও যদি এ রকমভাবে মুখস্থ বিদ্যা চালাতে হয়, তাহলে পড়াশোনার থাকবেটা কী?

শান্ত জাবালি

ঢাকা।