সেকেলে শিক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিআইবিএসের পূর্ণ রূপ হলো ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ। বাংলাদেশের সরকারি কমার্শিয়াল কলেজগুলো ঢাকা বোর্ডের অধীন। এর শিক্ষার মান অতটা উন্নত নয়। এর কারণ হলো শিক্ষার্থীরা ২০০২ সাল থেকে একই সিলেবাস পড়ছে, যার অনেক বইপত্র বাজারে সহজলভ্য নয়। আজকাল এই প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী আধুনিক শিক্ষাব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে।
অপ্রাসঙ্গিক সিলেবাসের কারণে অনেক শিক্ষার্থী আধুনিক যুগের সঙ্গে তাল মেলাতে না পেরে প্রতিযোগিতামূলক পরীক্ষায় পিছিয়ে যাচ্ছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষায়। যার ফলে তারা উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়। এর ফলে শিক্ষার্থীদের মূল্যবান সময়ের অপচয় এবং উচ্চশিক্ষায় ভর্তি পরীক্ষার প্রস্তুতি ব্যাহত হয়। ডিআইবিএসে টাইপের মতো বিষয়কে আবশ্যিক করা হয়েছে (যা এখন বিলুপ্ত), যেখানে কম্পিউটারকে ঐচ্ছিক বিষয় করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে যদি ছাত্ররা প্রযুক্তি বিষয়টি ভালোভাবে না শেখে, তাহলে যুগের সঙ্গে তারা তাল মেলাবে কী করে?
রেদোয়ান খান, রংপুর।