সেতু পুনর্নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলার ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের নাউতারা গার্লস স্কুলসংলগ্ন সংযোগ সেতুর অবস্থা একদম বেহাল। ডিমলা উপজেলায় যেতে ঝুনাগাছ চাপানি, খালিশা চাপানি ও নাউতারা এই তিন ইউনিয়নের মানুষকে এই সংযোগ সেতুটি পাড়ি দিতে হয়। ব্রিজটির অবস্থা এতই নাজুক, যেকোনো মুহূর্তে ঘটতে পারে জীবননাশের মতো বড় দুর্ঘটনা।

যানবাহন তো দূরের কথা, এই সেতুতে মানুষের হাঁটাও বিপজ্জনক। জরুরি রোগীকে অ্যাম্বুলেন্সযোগে ডিমলা উপজেলা হাসপাতালে নেওয়া একেবারেই অসম্ভব। কারণ, পথের বাধা হচ্ছে এই ব্রিজটি। পাবলিক পরীক্ষার কেন্দ্রগুলো উপজেলাকেন্দ্রিক হওয়ায় শিক্ষার্থীদের যাতায়াতে সমস্যা হয় একই কারণে। ঝুনাগাছ চাপানি, খালিশা চাপানি ও নাউতারা—এই তিন ইউনিয়নের মানুষের ডিমলা উপজেলা যাওয়ার এটিই প্রধান সড়ক বলে সেতুটি শুধু সংস্কার না করে পুনর্নির্মাণ করা দরকার।
ডিমলা, নীলফামারী।