সেশনজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবলিক বিশ্ববিদ্যালয়! বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে এক সোনার হরিণের নাম। স্নাতক পর্যায়ে যে যেখানেই পড়াশোনা করুক না কেন, সবারই মনের সুপ্ত বাসনা থাকে পাবলিক বিশ্ববিদ্যালয়।
পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে এসএসসি ও এইচএসসিতে ভালো ফল করা সত্ত্বেও ভর্তি পরীক্ষা নামক এক যুদ্ধে তাঁদের অবতীর্ণ হতে হয়। সর্বজনস্বীকৃত দেশের সেরা মেধাবীদের সিংহভাগ শিক্ষার্থী হলেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বর্তমানে সেশনজটের গ্যাঁড়াকলে পেড় এই মেধাবীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। চার বছরের স্নাতক কোর্স যখন পাঁচ বছরে কিংবা তারও বেশি সময়ে শেষ হওয়ার নিশ্চয়তা পাওয়া যায় না, তখন সেটা দেশসেরা মেধাবীদের অবমূল্যায়ন ছাড়া আর কীই–বা হতে পারে?
জাতীয় বিশ্ববিদ্যালয় এত বড় ক্যাম্পাস ও বিপুলসংখ্যক ছাত্রছাত্রী থাকার পরও যেভাবে সেশনজট কমিয়ে এনেছে এবং তা ধরে রেখেছে, তা সত্যিই প্রশংসনীয়। এ মুহূর্তে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উচিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের কৌশল অনুসরণ করা।
সেশনজট কমানোর লক্ষ্যে উপাচার্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ ও সুদৃষ্টি আশা করছি।
হুমায়ুন কবির
শিক্ষার্থী, সিলেট।