সেশনজটের শেষ কোথায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চার বছরেই স্নাতক শেষ করছেন, সেখানে সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের লাগছে পাঁচ থেকে সাড়ে পাঁচ বছর বা তারও বেশি।
মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের সন্তানেরা যত তাড়াতাড়ি সম্ভব পড়াশোনা শেষ করে পরিবারের হাল ধরতে চায়। কিন্তু সেশনজটে পড়ে অনেকেই যথাসময়ে তা করতে পারে না। রাজনৈতিক সমস্যার কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় ক্যাম্পাস, ফলে শিক্ষার্থীদের তখন অলস সময় কাটাতে হয়।
ক্যাম্পাস সচল হওয়ার পরও প্রথম সপ্তাহে সাধারণত ক্লাস হয় না বললেই চলে। এরপর আস্তে আস্তে শুরু হয় আগের গতিতে ক্লাস-পরীক্ষা। মাটি চাপা পড়ে যায় সেই হারিয়ে যাওয়া সময়। আরও দুঃখজনক ব্যাপার হলো, সেই ক্ষতি কাটিয়ে ওঠার প্রয়াস দেখা যায় না। অল্প কয়েক দিনে কোর্স সম্পন্ন করার প্রবণতাও সৃষ্টি হয় না। ফলে সেশনজট সৃষ্টি হয়। প্রশাসনের সচেতনতা বাড়লে এই সমস্যা থেকে বের হওয়া খুব একটা কঠিন হবে বলে মনে হয় না।
শিক্ষার্থী, শাবিপ্রবি।