প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জ জেলায় নবীগঞ্জ থানাধীন ঢাকা-সিলেট (বিশ্বরোড) সড়কের বাজারগুলোর মধ্যে দেবাপাড়া (বালিধারা) বাজারটি সবচেয়ে উন্নত। তারই পাশে দুটি ফিলিং স্টেশন নাইমা (মেঘনা) ও রশিদ ফিলিং (পদ্মা) স্টেশন, এদের লেনদেন করতে অনেক দূর যেতে হয়। তবে একটি শাখা আছে, তা পূবালী ব্যাংক।
প্রবাসী–অধ্যুষিত এলাকা ব্রিটিশ পেনশনার সবাই বয়স্ক, দূরে যেতে বিরক্তি বোধ ও কষ্ট হয়। তাই একটি সোনালী ব্যাংকের শাখা কাছে হলে দুর্ভোগ থেকে রেহাই পাওয়া যাবে। তাই অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের কাছে আবেদন, অনতিবিলম্ব একটি সোনালী ব্যাংকের শাখা স্থাপনের তাগিদ দেওয়া হোক। জনদুর্ভোগের পাশাপাশি সরকারও লাভবান হওয়ার জন্য ওই এলাকায় একটি শাখা নির্মাণ করা হোক।
হারুনুর রশিদ
নবীগঞ্জ, হবিগঞ্জ।