সোনার হরিণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে বাংলাদেশে যেকোনো সরকারি-বেসরকারি চাকরি সোনার হরিণে পরিণত হয়েছে। যোগ্যতা থাকা সত্ত্বেও অনেকে চাকরি পাচ্ছেন না। এখানে যোগ্যতার চেয়ে পকেটের জোর এবং আত্মীয়ের জোর চাকরি পাওয়ার প্রধান শর্তে পরিণত হয়েছে। ফলে যাঁরা পকেটের জোর অর্জন করতে পারছেন না, তাঁদের বাড়ি ফিরে এটা-সেটা করে দিনাতিপাত করতে হচ্ছে।

চাকরি না পেয়ে অনেক তরুণের জীবনের আশার আলো নিভে যাচ্ছে। অনেক পরিবারের অগ্রগতি থেমে যাচ্ছে। তাদের সামাজিক মর্যাদা খাটো হচ্ছে। লোকে বলে, কী পড়াশোনা করলে, একটা চাকরিই জোগাড় করতে পারলে না। আরেকটি ব্যাপার হচ্ছে, অযোগ্য লোকেরা চাকরি পেয়ে যাওয়ায় আমাদের প্রতিষ্ঠানগুলোও দুর্বল হয়ে পড়ছে। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না।

আবার দেশে যে হারে প্রবৃদ্ধি হচ্ছে, সে হারে কর্মসংস্থান হচ্ছে না, সেটাও ঠিক। কর্মসংস্থান মানুষের মৌলিক অধিকার। তাই প্রতিটি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।     

মোহাম্মদ অংকন, ঢাকা।