শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানার্জনের কারখানা। আর মানুষ গড়ার কারিগর হলেন শিক্ষক। ছাত্রছাত্রীরা স্কুলে এসে জ্ঞানার্জন করে শিক্ষকদের কাছ থেকে। শিক্ষকেরা যথাসাধ্য জ্ঞান দিয়ে ছাত্রছাত্রীদের গড়ে তোলার চেষ্টা করেন।
রাস্তার পাশে খোলা খাবার খেলে রোগবালাই হতে পারে—শিক্ষকেরা যেমন সেটা জানেন, তেমনি ছাত্রছাত্রীদেরও তা জানতে হবে। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আশপাশে, ময়লার স্তূপের পাশে, ড্রেনের ওপরে, টয়লেটের পাশে খোলা খাবার বিক্রি হচ্ছে।
দেশের প্রায় শতভাগ স্কুলেই টিফিনের ব্যবস্থা না থাকায় ছাত্রছাত্রীরা রাস্তার খাবার খেতে বাধ্য হচ্ছে। ফলে তারা পেটের পীড়াসহ নানা অসুখে ভুগছে।
অনেক অভিভাবকই ব্যস্ততার কারণে সন্তানকে টিফিন দিতে পারেন না। এ পরিপ্রেক্ষিতে শিশুদের রাস্তার খাবার খাওয়া থেকে বিরত রাখতে হলে স্কুলেই টিফিনের ব্যবস্থা করার বিকল্প নেই।
মো. আজিজুর রহমান
নীলফামারী।