স্পিডব্রেকার স্থাপন করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার ভাটিয়ারী ইউনিয়নের ভাটিয়ারী হাজি টিএসি উচ্চবিদ্যালয় ও বিজয় সরণি বিশ্ববিদ্যালয় কলেজের সামনের জায়গাটি অত্যন্ত জনবহুল। এখান দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক, শিল্পকারখানার কর্মকর্তা-কর্মচারীদের ঝুঁকিপূর্ণভাবে রাস্তা পারাপার হতে হয়। তা ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হওয়ায় ভারী গাড়ির চলাচল বেশি। প্রায় সময় এখানে ছোট-বড় দুর্ঘটনা ঘটে। তাই ভাটিয়ারী হাজি টিএসি উচ্চবিদ্যালয় ও বিজয় সরণি বিশ্ববিদ্যালয় কলেজের সামনে রাস্তার উভয় অংশে স্পিডব্রেকার স্থাপন করতে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

মোহাম্মদ মামুনুর রশিদ, সীতাকুণ্ড, চট্টগ্রাম।