স্বতন্ত্র বেতন স্কেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ আমলে সৈয়দ মুজতবা আলীর পণ্ডিত মশাইয়ের সঙ্গে আজকের শিক্ষকদের অমিল তেমন একটা নেই। ব্রিটিশ আমল শেষ, পাকিস্তান আমল শেষ, বাংলাদেশের বয়সও ৪৩ বছর পেরিয়ে গেল—তারপরও এখনো শিক্ষকদের বেলায় এ কথা প্রযোজ্য, ‘যার নেই কোনো গতি, সেই করে পণ্ডিতি।’ ধনী-গরিবনির্বিশেষে যেকোনো বিত্তের শিক্ষার্থীকে তার জীবনের উদ্দেশ্য জিজ্ঞাসা করলে পেশা হিসেবে শিক্ষক হওয়ার বাসনা সে কখনো ব্যক্ত করবে না।
শিক্ষকদের আন্দোলনে মরিচের গুঁড়ো দেওয়া হয়। জলকামান ব্যবহার করা হয়। শিক্ষকেরা আন্দোলনে ভাঙচুর, অগ্নিসংযোগ করেন না বা ইটপাটকেলও ছোড়েন না।
শিক্ষকদের অসম্মানজনক বেতন, সামাজিক অবহেলা আর অনুন্নত জীবনব্যবস্থা মেধাবীদের কখনোই এ পেশার প্রতি টানে না। ফলে মেধাবী শিক্ষক হ্রাস পাচ্ছে। সৃষ্টি হচ্ছে মেধাহীন-নৈতিকতাহীন এক জাতি। ইতিহাসের দিকে ফিরে তাকালে দেখা যায়, অতি পরাক্রমশালী রাজা ও অত্যাচারী শাসকও গুরুর সামনে সব সময় অবনত শিরে দাঁড়িয়েছেন।
হীরক রাজার দেশে চলচ্চিত্রে দেখা যায়, রাজার দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে মুক্তির স্বপ্ন দেখছেন এই িশক্ষক। রাষ্ট্রের ভৌগোলিক নিরাপত্তার জন্য যেমন শক্তিশালী সেনাবাহিনী প্রয়োজন, তেমনি জাতিকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজন মেধাবী শিক্ষক।
দয়া করে একটু ভেবে দেখবেন।
শাকিলা নাছরিন, মুরাদপুর, ঢাকা।