স্বতন্ত্র বেতন স্কেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। অষ্টম জাতীয় পে-স্কেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে প্রায় দ্বিগুণ, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই নতুন পে-স্কেলে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ভাগ্যের তেমন কোনো পরিবর্তন ঘটেনি। তারপর আবার টাইম স্কেল নিয়ে চলছে নানা টালবাহানা। শিক্ষকদের বলা হয় মানুষ গড়ার কারিগর। এই মানুষ গড়ার কারিগরেরা আজ রাষ্ট্রের সবচেয়ে অবহেলিত ও বেতনবৈষম্যের শিকার।
আমাদের দেশের প্রায় ৯৭ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠান বেসরকারি, এর বেশির ভাগই আবার এমপিওভুক্ত। উন্নত দেশগুলোতে যেখানে শিক্ষকদের বেতন-ভাতাদি যথাযথ, সেখানে আমাদের দেশে শিক্ষকদের বেতন-ভাতা সরকারি অফিসের একজন ছোট পদধারীর চেয়েও কম, যা দিয়ে বর্তমান দুর্মূল্যের বাজারে জীবনযাপন করা ভীষণ কঠিন ও কষ্টকর। অথচ ২০১০ সালে প্রণীত জাতীয় শিক্ষানীতিতে সব স্তরের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনকাঠামো করার কথা বলা হয়েছে। কিন্তু সরকার আমলাতান্ত্রিক জটিলতার কারণে সেটি বাস্তবায়ন করছে না। পাকিস্তান ও শ্রীলঙ্কায় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল আছে। আর আমাদের দেশে সচিব ও মন্ত্রীরা শিক্ষকদের নিয়ে কটাক্ষ করেন।
আমরা কারও সঙ্গে নিজেদের তুলনা করতে চাই না, সে কারণে আমাদের স্বতন্ত্র বেতন স্কেল দেওয়া হোক।
মো. জুলফিকার মেহেদী
কুষ্টিয়া।