স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৃত্যু যেন ছেলেখেলায় পরিণত হয়েছে। অপঘাতে মৃত্যু যেন এক নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ঘরে-বাইরে আমরা কোথাও নিরাপদ নই।
আমরা যেন চোখ বন্ধ করে মৃত্যুর জন্য অপেক্ষা করছি। প্রতিনিয়ত নারী নির্যাতন, ধর্ষণ, শিশুহত্যা, ঘরে ঢুকে মানুষকে হত্যা করা হচ্ছে।
আমরা কোথায় নিরাপদ? সরকার তো বলেই দিয়েছে, তারা বেড রুমের নিরাপত্তা দিতে পারবে না। ব্লগারদের ঘরে ঢুকে হত্যা করা হচ্ছে, সড়কে চলছে দুর্ঘটনার হিড়িক। আমাদের শিশুদের পিটিয়ে মারা হচ্ছে। কিন্তু কোনো হত্যারই বিচার হচ্ছে না। এ অবস্থায় হত্যাকারীরা উৎসাহিত হচ্ছে। আমরা অপমৃত্যু চাই না, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই।
সিদ্দিকা ফেরদৌস
শিক্ষক, গাইবান্ধা।