স্বাস্থ্য প্রযুক্তি শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের স্বাস্থ্য প্রযুক্তি ও সেবা শিক্ষাক্রমের আওতায় চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্সে উত্তীর্ণ শিক্ষার্থীরা সরকারি চাকরির আবেদন করতে পারবেন। এতে দীর্ঘদিনের ভ্রান্ত ধারণা এবং কুতর্কের অবসান হলো।

জানা গেছে, কারিগরি শিক্ষা বোর্ড উক্ত কোর্সে ভর্তির আগের নীতিমালা পরিবর্তন করবে। শুধু জীববিজ্ঞানসহ এসএসসি পাসকৃত শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে—এই মর্মে স্ববিরোধী নীতিমালা তৈরি করা হচ্ছে। বর্তমান নীতিমালা অনুযায়ী যেকোনো বোর্ড থেকে এসএসসি বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখায় জিপিএ ২ দশমিক ৫ পয়েন্টধারীরা ভর্তি হওয়ার সুযোগ পায়।

কিন্তু নতুন প্রস্তাবিত নীতিমালা অনুযায়ী শুধু জীববিজ্ঞানসহ এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পেলে কারিগরি শিক্ষা বোর্ডে এসএসসি ভোকেশনাল শিক্ষার্থীরাই ভর্তি হতে পারবে না। দেশে মাত্র ৮-১০ শতাংশ শিক্ষার্থী বিজ্ঞান নিয়ে লেখাপড়া করে, আবার তাদের মাঝে সবাই আবার জীববিজ্ঞান নিয়ে লেখাপড়া করে না। ফলে শিক্ষার্থীদের বড় একটা অংশ মেডিকেল টেকনোলজির শিক্ষা থেকে বঞ্চিত হবে।

মো. গোলাম মোস্তফা

নেত্রকোনা।