গণিতবিদ মীজান রহমানের মৃত্যুসংবাদে আমরা অত্যন্ত মর্মাহত। তিনি ছিলেন বাংলাদেশের এক অনন্য প্রতিভা। ১৯৮৬ সাল থেকে এই মনস্বী শিক্ষাবিদের সঙ্গে আমার যোগসূত্র সৃষ্টি হয়। একজন সুপণ্ডিত অথচ সাদাসিধে নিরহংকার মানুষ আমি কমই দেখেছি। দু-তিন বছর পরপর কানাডা থেকে তিনি ঢাকায় আসতেন। চার দশকের অধিককাল মীজান রহমান কানাডায় বসবাস করেন।
বাংলাদেশ গণিত সমিতির মুখপত্র গণিতপরিক্রমার প্রায় প্রতি খণ্ডে তিনি লেখা দিতেন। পরিক্রমায় তার শেষ লেখা ‘সকল বিশ্বের সেরা বিশ্ব আমাদেরই মহাবিশ্ব ১’ ২০০৯ সালের সংখ্যায় প্রকাশিত হয়। যৌথভাবে তাঁর ও জর্জ গ্যাসপার রচিত বেসিক হাইপারজিওমেট্রিক সিরিজ অসাধারণ এক গবেষণা গ্রন্থ।
বছর কয়েক আগে ঢাকায় অবস্থানকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের আমন্ত্রণে ছাত্র-শিক্ষকদের উদ্দেশে তিনি যে বক্তব্য রাখেন, তা এখনো আমাদের আলোড়িত করে। বাংলাদেশ গণিত সমিতি Ü২০০৮-০৯ð সালে যে ২০ জন স্বনামখ্যাত গণিতজ্ঞকে সম্মাননায় ভূষিত করে, অধ্যাপক মীজান তাঁদের অন্যতম। তাঁর সাধনা দেশের গণিতপ্রেমীদের প্রেরণা জোগাবে।
এম শামসুর রহমান
সাবেক সভাপতি, বাংলাদেশ গণিত সমিতি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা।