সড়ক দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইদানীং সড়ক দুর্ঘটনা আমাদের দৈনন্দিন জীবনের নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এমন কোনো দিন নেই, যেদিন অকালে প্রাণ ঝরছে না কিংবা প্রিয়জন হারানোর বেদনায় বাতাস ভারী হয়ে উঠছে না। সড়ক যেন আমাদের জন্য মৃত্যুফাঁদ হয় উঠেছে। এ জন্য আমাদের উচিত, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে সর্বাধিক গুরুত্ব দেওয়া।
অপ্রয়োজনীয় যানবাহন বৃদ্ধি থামাতে হবে। পর্যাপ্তসংখ্যক নতুন নতুন প্রশস্ত রাস্তা নির্মাণ করতে হবে। অত্যাধুনিক ট্রাফিক নিয়ন্ত্রণব্যবস্থা চালু করতে হবে। গাড়িচালকদের বেপরোয়াভাবে গাড়ি চালনা বন্ধ করতে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। রাস্তা থেকে ত্রুটিপূর্ণ যানবাহন অপসারণ করতে হবে। চালকদের সুনির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স দিতে হবে। সর্বোপরি, জনগণকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে হবে। যদি পথচারীরা ট্রাফিক আইন মেনে চলে, তাহলে নিশ্চিতভাবে দুর্ঘটনার সংখ্যা কমে আসবে।
এস এ মুরাদ সরকার
হবিগঞ্জ।