সড়ক দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একের পর এক ঘটছে সড়ক দুর্ঘটনা! কেন হচ্ছে কারণ খুঁজতে গেলে সবার আগে যে কারণটি আসবে তা হলো, বেপরোয়া গতি আর ওভারটেকিং। যেসব রাস্তায় বাঁক আছে সেসব রাস্তায়ও চালকেরা নির্দ্বিধায় ওভারটেক করছেন। রাস্তায় বাসের গতি ৮০ কিলোমিটার/ ঘণ্টার নিচে কখনোই থাকে না। ফলে বাসের সামনে কিছু পড়লে গাড়ি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

মহাসড়কগুলোতে গতি নির্ণায়ক যন্ত্র স্থাপন করা প্রয়োজন। যন্ত্র স্থাপনের পর বিভিন্ন পয়েন্টের গতিসীমা বেঁধে দিতে হবে। মনিটরিং ব্যবস্থাও এর সঙ্গে জোরদার করতে হবে। প্রয়োজনে যে যে জায়গায় বেশি দুর্ঘটনা ঘটছে, সেখানে একটি করে মনিটরিং রুম স্থাপন করে তদারকির ব্যবস্থা করতে হবে। এবার ঈদে একই পরিবারের কয়েকজন সদস্যের হতাহতের ঘটনা ঘটেছে কয়েকটি। স্রেফ কিছু মানুষের অসতর্কতার কারণে এতগুলো প্রাণ ঝরে গেল। আর যঁারা বেঁচে আছেন, তাঁদের জীবন তো দুর্বিষহ হয়ে উঠেছে। যে শিশু তার মা–বাবাকে হারিয়ে ফেলেছে, সে কীভাবে তার পরবর্তী জীবন কাটাবে! এক্ষুনি সতর্কতামূলক ব্যবস্থা না নিলে এ অবস্থা থেকে বের হওয়া সম্ভব নয়। 

সাঈদ চৌধুরী, গাজীপুর।