সড়ক দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কে মৃত্যুর মিছিল যেন থামছে না। গাজীপুরের শ্রীপুরেই এই ঈদের বন্ধে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। শুধু এখানে নয়, সারা বাংলাদেশে মোটরসাইকেল দুর্ঘটনার বিশ্লেষণ করলে দেখা যাবে, অপরিণত চালকেরা বেশি দুর্ঘটনার শিকার হন।

অন্যদিকে রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশার প্রহসন চোখে পড়ার মতো। এগুলোর কাঠামোর ডিজাইন সঠিক নয়। এদের নিবন্ধন নেই। ফলে রাতের অন্ধকারে এসব যদি কাউকে চাপা দিয়ে যায়, তাহলেও ধরার উপায় নেই। তারপর এর চালকদের নেই প্রশিক্ষণ। ফলে প্রায় প্রতিদিনই অটো দুর্ঘটনার খবর পাওয়া যায়।

শিশুদের মোটরসাইকেল চালানো নিষিদ্ধ করা হোক। ১৮ বছরের নিচে কেউ মোটরসাইকেল চালালে মালিকানা বাজেয়াপ্ত করার ঘোষণা দেওয়া হোক। আর অনাকাঙ্ক্ষিত মৃত্যু আমরা দেখতে চাই না। সড়ক দুর্ঘটনা বন্ধে বিভিন্ন সিদ্ধান্তের সঙ্গে এ সিদ্ধান্তগুলোও নেওয়া প্রয়োজন। তা না হলে জেলা-উপজেলা-ইউনিয়ন পর্যায়ের সড়কগুলো ক্রমে মৃত্যুফাঁদ হয়ে উঠবে।

সাঈদচৌধুরী, গাজীপুর।