সড়ক দ্বীপের গাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতকাল চলছে, তাই অনেক দিন ধরে ঢাকায় বৃষ্টিপাত হচ্ছে না। ফলে রাস্তার সড়ক দ্বীপের গাছগুলো পানির অভাবে শুকিয়ে যাচ্ছে। এ ছাড়া বড় গাছের ওপর ধুলোবালি পড়ে নগরীর সবুজ পরিবেশ রুক্ষ নীরস হয়ে গেছে। রাস্তার গাছে পানি দেওয়ার দায়িত্ব সিটি করপোরেশনের। কিন্তু এ ব্যাপারে তাদের তৎপরতা দেখা যাচ্ছে না। ডিএনসিসির মেয়র আনিসুল হক ঢাকাকে িগ্রন সিটি বানাবার প্রতিশ্রুতি প্রায়ই ব্যক্ত করেন।
নগরীতে বিদ্যমান গাছগুলোই যেখানে পরিচর্যার অভাবে মরে যাচ্ছে, সেখানে গ্রিন সিটির প্রতিশ্রুতি নগরবাসীর কাছে হাস্যকরই মনে হয়। যাই হোক, সড়ক দ্বীপের গাছে নিয়মিত পানি দেওয়ার ব্যবস্থা নেওয়া এবং দমকলের সাহায্যে রাস্তার পাশের বড় গাছগুলো মাঝে মাঝে পানি দিয়ে ধুলোবালি মুক্ত করার জন্য মাননীয় দুই সিটি মেয়রের প্রতি অনুরোধ করছি।
মো. আলী হায়দার
পল্লবী, ঢাকা।