প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার আবদুল্লাহপুর থেকে গাজীপুরের বোর্ডবাজার পর্যন্ত রাস্তার দুই পাশে গড়ে উঠেছে অবৈধ দোকান, মার্কেট, শিল্পপ্রতিষ্ঠান, রাজনৈতিক কার্যালয়, ট্রাক ও কার্গো স্ট্যান্ড। এ কারণে ঢাকা-ময়মনসিংহ সড়কটির দুই পাশের প্রস্থ হ্রাস পাচ্ছে। এর ফলে প্রতিনিয়ত দীর্ঘ যানজটে মানুষের ভোগান্তি বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়া সড়কের দুই পাশে রাজনৈতিক বিলবোর্ড বসানো হয়েছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই অচিরে এসব সমস্যা সমাধানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর আন্তরিক হস্তক্ষেপ কামনা করছি।
মো. নাসির উদ্দিন
হেমায়েতপুর, সাভার।