সড়ক সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর জেলার ১৮ নম্বর কুশাখালী ইউনিয়নের ফরাশগঞ্জ বাজার থেকে তৈয়ব চৌধুরীর পোলের গোড়া পর্যন্ত ১০ থেকে ১২ ফুট প্রশস্ত পাকা রাস্তাটির অবস্থা অত্যন্ত শোচনীয়। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে কাদা আর গ্রীষ্ম মৌসুমে ধুলাবালুতে একাকার থাকায় রাস্তাটি যেন এলাকাবাসীর জন্য অভিশাপ হয়ে দেখা দিেয়ছে এবং তা সংস্কারের কোনো উদ্যোগ নেই প্রশাসনের।
কয়েক বছর ধরে অনেক রাজনৈতিক ব্যক্তি এসে প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু আজও তা আশার বাণী হয়ে আছে এলাকাবাসীর কাছে। ২০০৩ সালে লক্ষ্মীপুর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে দুই কিলোমিটার মাটির রাস্তাটি পাকা করা হলে ফরাশগঞ্জসহ আশপাশের গ্রামগুলোতে সুদিন ফিরে আসে। ফরাশগঞ্জ গ্রামের এই রাস্তাটি ব্যবহার করে নলডগী কালিবৃত্তি আন্দার মানিক, ঝাউডগীসহ পাঁচটি গ্রামের প্রায় ২০ হাজার গ্রামবাসীর জীবনে ফিরে আসে সচ্ছলতা। এই গ্রামে উৎপাদিত ধান, সবজি, মাছ ভোর হওয়ার আগেই পৌঁছে যেত জেলা শহরগুলোতে। গ্রামে শিক্ষার হার বাড়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে আসে সচ্ছলতা।
কিন্তু এলাকায় তিনটি ইটভাটা তৈরি হওয়ায় এই সড়কে ট্রাক চলাচল শুরু হয়, ফলে সড়কটি খুব দ্রুতই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এই অবস্থায় সেখানে ট্রাক চলাচল বন্ধ করে ইটভাটার জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে, আর সড়কটি সংস্কার করতে হবে।
আরিফ চৌধুরী
প্রকৌশলী, ফরাশগঞ্জ, লক্ষ্মীপুর।