সড়ক সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঁঠালবাগান সড়কটি স্থানীয় এলাকাবাসী যাঁরা এখানে বসবাস করেন, তাঁদের জন্য তো বটেই, গ্রিন রোড থেকে প্রাথমিকভাবে সোনারগাঁ রোড পর্যন্ত যাতায়াতের জন্য একটি গুরুত্বপূর্ণ সড়ক। সম্প্রতি এই রাস্তায় তিন সপ্তাহ যাবৎ ওয়াসার পানির লাইন স্থাপনের জন্য কাজ চলছে এবং রাস্তাটিকে খোঁড়াখুঁড়ি করে এমন অবস্থায় রাখা হয়েছে যে এই রাস্তায় যানবাহন চলাচল করতে পারছে না।
ফলে পান্থপথ ও এলিফ্যান্ট রোডের ওপর প্রচণ্ড চাপ পড়ছে, যানজট বৃদ্ধি পাচ্ছে। যে ধীরগতিতে কাজ চলছে, তাতে আগামী এক মাসেও এই রাস্তার কাজ শেষ হয় কি না, তা আমরা জানি না। এমতাবস্থায়, কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন, অবিলম্বে এই রাস্তার কাজ শেষ করা হোক, এই রাস্তাটি যানবাহনের উপযোগী করা হোক। তাহলে আমরা যানজটে জর্জরিত এই শহরে কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলতে পারব।
কালাম দেওয়ান, ধানমন্ডি, ঢাকা।