সড়ক সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাঙামাটির ঘাগড়া-কাউখালী সড়ক ক্ষতবিক্ষত হয়ে পড়েছে। গর্তে ভরা সড়কে গাড়ি চলছে ঝুঁকি নিয়ে। সড়কের চেলাছড়া, ঝুনুমা ছড়া, নয়াপাড়া, লেবাপাড়া, বাদলছড়ি, কজইছড়ি, ঘিলাছড়ি ও যৌথ খামার এলাকায় পিচ উঠে গেছে। শুষ্ক মৌসুমে কোনোরকমে যান চলাচল করলেও বর্ষায় প্রায় সময়ই বন্ধ থাকে। ভাঙা সড়কের কারণে গাড়ি চলাচল কমে গেছে। ফলে যাত্রীরা ভোগান্তি পোহাচ্ছেন।  এটি রাঙামাটি-চট্টগ্রাম ও কাউখালী সদরে যাওয়ার একমাত্র সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত যাত্রী ও পণ্যবাহী গাড়ি যাতায়াত করে। সড়কটিতে চলাচল করে যাত্রীবাহী বাস, জিপ, অটোরিকশা ও মালবোঝাই ট্রাক। এ ছাড়া উপজেলা সদর বাজার সপ্তাহে দুটি দিন সোম ও বৃহস্পতিবার এবং ঘাগড়া বাজারে বুধ ও শনিবার হাট বসে। সড়কটি সংস্কার না হওয়ায় স্থানীয় কৃষকেরা বাজারে উৎপাদিত পণ্য বাজারজাত করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছে। অবিলম্বে সড়কটি সংস্কার করা না হলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে।

অজিত লাল চাকমা
বাঘাইছড়ি, রাঙামাটি।