বাংলাদেশের ছোট-বড় অসংখ্য শহর-বন্দর আছে, যেগুলো বৃষ্টি হলেই পানির নিচে তলিয়ে যায়। তেমনি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার দাউদপুর। দাউদপুরের সঙ্গে জেলা ও উপজেলার নিবিড় সম্পর্ক রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে এখানকার মানুষের জেলা ও উপজেলা শহরের সঙ্গে যোগাযোগ রাখতে হয়। এখানকার অনেক রাস্তা জলাবদ্ধতায় পরিপূর্ণ। সামান্য বৃষ্টি হলেই, এ রাস্তাগুলো পানিতে ভরে যায়। তখনই সৃষ্টি হয় সমস্যার। অনেক ছাত্রছাত্রী আছে, যারা স্কুল-কলেজে যাওয়ার সময় সমস্যার সম্মুখীন হতে হয়। এ রাস্তায় প্রতিনিয়ত চলে বাস, ট্রাকসহ অন্যান্য ছোট-বড় পরিবহন। অধিকাংশ সময়ই এ পরিবহনগুলো বিভিন্ন ধরনের বিপদের দিকে ধাবিত হয়। এককথায় এখানকার রাস্তাগুলো অত্যন্ত বিপজ্জনক।
এ কারণে এখানকার মানুষের জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। অনেকবার এ রাস্তাগুলো মেরামত করা হলেও কয়েক দিন পর আবার সেই অতীতের দৃশ্য লক্ষ করা যায়। তাই দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগ এ ব্যাপারে নজরদারি করবে বলে আশা করি।
মো. আরিফ জাওয়াদ
দিনাজপুর।