সড়কের বাঁ লেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কের বাঁ দিকের লেন সব সময় যান চলাচলের জন্য উন্মুক্ত থাকার কথা, বাঁ দিকের লেন কখনো সিগন্যালের কারণে বন্ধ হয় না। কিন্তু দেখা যায়, ট্রাফিক পুলিশ লাল সিগন্যালের সময় রাস্তার বাঁ দিকের লেনের যানবাহন চলাচলও বন্ধ করে দেন! অনেক চালকও না জানার কারণে বাঁ লেনে গাড়ি দাঁড় করান। এতে অযথা যানজটের সৃষ্টি হয়।
ফার্মগেট থেকে মালিবাগগামী যানবাহনগুলো বাংলামোটর সিগন্যালে পড়লেও বাঁ লেন দিয়ে সহজেই মালিবাগ যেতে পারে। কিন্তু বাঁ লেন যদি বন্ধ থাকে, তাহলে তারাও অযথা সিগন্যালে আটকা পড়েন। তাই যানজট কমানোর স্বার্থে সব গুরুত্বপূর্ণ রাস্তার বাঁ লেন যাতে সব সময় খোলা থাকে ও বাঁ দিকের লেনে যাতে কোনো গাড়ি দাঁড়াতে না পারে, সেটা নিশ্চিত করা প্রয়োজন। এ জন্য বাঁ দিকের লেন রোড ডিভাইডার দিয়ে পৃথক করা যেতে পারে। ইতিমধ্যে কিছু কিছু মোড়ের বাঁ লেন রোড ডিভাইডার দিয়ে পৃথক করায় ভালো ফল পাওয়া গেছে।
মো. আলী হায়দার, পল্লবী, ঢাকা।