প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিবছর অনেক হজযাত্রীই বিড়ম্বনার শিকার হন, প্রতারণার শিকার হন। তবে সেগুলোর তুলনায় এবার হজ যাত্রীরা একটু বেশিই সংকটে পড়েছেন। এজেন্সিগুলো যথাযথ দায়িত্ব পালন করছে না কিংবা যথেষ্ট পেশাদারি দেখাতে ব্যর্থ হয়েছে। অনেক মানুষই ইচ্ছা, আশা ও আকাঙ্ক্ষার পরিপূর্ণতা ঘটাতে হজে যেতে প্রয়োজনীয় সব কাজ শেষ করেও হজ এজেন্সির গাফিলতির কারণে অনিশ্চয়তার মধ্যে পড়েন। সরকারের হজবিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের উচিত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, যাতে সব হজযাত্রীই হজে পৌঁছাতে পারেন। আর যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের কারণে এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।
মো. রিজওয়ান সরকার
রংপুর।