হল চাই, হল চাই, হল দিতে হবে, হল মোদের ঠিকানা মেসে আর ফিরব না—এসব মুহুর্মুহু স্লোগানের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ ১১ বছর ধরে পরিচিত। কিন্তু তঁাদের সেই করুণ মানবিক আর্তনাদ কারও হৃদয়ে রেখাপাত করতে পারেনি। বরং অনেক শিক্ষার্থীর ব্যাপক ক্ষতি হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকেই কিছু সীমাবদ্ধতা ও ত্রুটি নিয়ে বেড়ে উঠেছে। সবচেয়ে
বড় সীমাবদ্ধতা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক হল নেই, থাকলেও সংস্কারের অভাবে থাকার অনুপযোগী।
সাধারণত পাবলিক বিশ্ববিদ্যালয়ে যঁারা ভর্তি হন তাঁদের অধিকাংশই হন মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্তের সন্তান। ঢাকা শহরে তাঁদের পক্ষে আবাসন ব্যয় বহন করে শিক্ষাজীবন চালিয়ে যাওয়া দুঃসাধ্য ও কষ্টসাধ্য ব্যাপার। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সমান যোগ্যতা থাকা সত্ত্বেও কেন তঁাদের এই অধিকার থেকে বঞ্চিত রাখা হবে, তা সত্যই প্রশ্নাতীত ও ভাবাবেগের বিষয়। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরও দায় আছে। আশা করি, সরকার দ্রুত এর সমাধান বের করবেন।
মো. রাফিউল ইসলাম
প্রাক্তন শিক্ষার্থী,
জগন্নাথ বিশ্ববিদ্যালয়।