হলে ফ্যান চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রদের আবাসিক হল নয়টি এবং মেয়েদের চারটি। বর্তমানে প্রতিবছর বাকৃবিতে প্রায় ১ হাজার ২০০ নতুন শিক্ষার্থী ভর্তি হচ্ছেন। সিট সংকটের কারণে তঁাদের একসঙ্গে গাদাগাদি করে থাকতে হয়। নাজমুল আহ্সান হলে আমরা এক কক্ষে অনেক ছাত্র একসঙ্গে থাকি। এই গরমকালে হলে একটি প্রয়োজনীয় জিনিস হলো ফ্যান।
অত্যন্ত দুঃখের বিষয়, হলের কক্ষে সিলিং ফ্যান নেই। ফলে এই গরমে ছাত্রদের অনেক কষ্টের সম্মুখীন হতে হচ্ছে। ছাত্রদের পড়ার যেমন ক্ষতি হচ্ছে, তেমনি প্রতিনিয়তই তাঁদের ঘুমের ব্যাঘাত ঘটছে। আবার অনেক ছাত্র নিজস্ব টেবিল ফ্যান ব্যবহার করছেন বলে কক্ষের প্রয়োজনীয় জায়গা নষ্ট হচ্ছে। এ ছাড়া অনেকগুলো টেবিল ফ্যান ব্যবহারের কারণে মূল্যবান বিদ্যুৎ খরচও অনেক গুণ বেশি হচ্ছে।
হলের কক্ষে সিলিং ফ্যানের ব্যবস্থা করা হলে ছাত্রদের দুর্ভোগ কমবে বলে আশা করা যায়।
রাকিবুল হাসান
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।