হাঁটার জায়গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা শহরে সবুজ মাঠ বা উন্মুক্ত জায়গার প্রচণ্ড অভাব। যে প্রবীণ নাগরিকেরা বহুবিধ রোগে ভুগছেন, চিকিৎসকেরা তাঁদের দুবেলা হাঁটার পরামর্শ দেন। কিন্তু এই পোড়া শহরে খোলা জায়গার বড়ই অভাব। পুরান ঢাকার বাসিন্দাদের নিকটবর্তী হাঁটার জায়গা বঙ্গভবন এবং গুলিস্তান মধ্যবর্তী পার্ক। এ পার্কের অবস্থা খুবই খারাপ, যত্রতত্র মলমূত্র ত্যাগ, সকাল হতেই পুকুরে গোসলের ধুম, সমস্ত মাঠে কাপড় শুকানো প্রভৃতি কারণে সেখানে হাঁটা দায়। আশা করব, পার্কটিকে হাঁটার উপযুক্ত করতে সরকার যথাযথ ব্যবস্থা নেবে। ঢাকা সিটি দক্ষিণের মাননীয় মেয়র প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আমাদের মতো বুড়োদের জীবনের শেষ বেলায় একটু শান্তিতে হাঁটার ব্যবস্থা করে দেবেন।

আহসান হাবিব, ঢাকা।