হাওর অঞ্চলে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিকে সমুদ্রসম অথই পানির মাঝে মাথা উঁচু করে জেগে থাকা হাওরাঞ্চলের একটি জনপদ কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর বাজার। প্রতিহিংসার আগুনে দাউ দাউ করে জ্বলছে এই অঞ্চল। চারদিকে পানি, কিন্তু আগুন নেভানোর কাজে এ পানি ব্যবহার করা যাচ্ছে না। কারণ, এখানে পানি ছিটানোর যন্ত্র/ব্যবস্থা নেই।

হাওরবাসী মানুষ তাদের সীমিত সাধ্য দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে নৌপথে ফায়ার সার্ভিস আসে। কিন্তু ততক্ষণে ৭৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে, ক্ষতির পরিমাণ প্রায় কয়েক কোটি টাকা।

হবিগঞ্জের আজমিরীগঞ্জ বাজার কয়েকবার পুড়েছে। হাওরাঞ্চলের প্রতিটি জনপদের অবস্থাই এ রকম। আগুন লাগলে নেভানোর উপায় থাকে না। শুষ্ক মৌসুমে  তাদের অসহায়ত্ব যেন আরও বেড়ে যায়। সে সময় আবার পানির অভাব থাকে, যখন যাতায়াতও আরও কঠিন হয়ে ওঠে। এভাবে দেশের এত বড় একটি অঞ্চল অরক্ষিত থাকতে পারে না। সরকারকে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

ড. নিয়াজ পাশা, কৃষি প্রকৌশলী।