শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষার হার দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে তা অস্বীকার করার সাধ্য কারও নেই। একজন ছাত্রের বৈশিষ্ট্য হলো নিজ হাতে পরীক্ষার খাতায় লিখে পাস করা। কিন্তু পড়াশোনা শেষ হলে হাতের লেখাও শেষ হয়ে যাবে তা হতে পারে না। বর্তমান সর্বক্ষেত্রে চলছে কম্পিউটার স্কিনের মাধ্যমে ক্লাস নেওয়া।
চাকরি-প্রার্থীদের কম্পিউটার কম্পোজের দরখাস্ত দিতে হয়। আর্টিস্টদের এখন বসে বসে আঙুল চুষতে হবে। হাতের লেখার প্রচলন না থাকলে একসময় নষ্ট হবে হাতের লেখার সৌন্দর্য। এমনকি হারিয়ে যাবে হাতের লেখা।
তাই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত হাতের লেখার চর্চা বাড়ানো প্রয়োজন। এবং দেশের সব চাকরির ক্ষেত্রে (নাইটগার্ড থেকে রাষ্ট্রপতির সচিবালয় পর্যন্ত) হাতের লেখা দরখাস্ত বা আবেদনপত্র আহ্বান চালু করা হোক। এতে শিক্ষার্থীদের হাতের লেখা হবে সুন্দর আর চাকরি-প্রার্থী ও চাকরিজীবীদের কাছে হাতের লেখা হবে সব সময়ের সঙ্গী।
বিষয়টি গভীরভাবে ভেবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আজিনুর রহমান
ডিমলা, নীলফামারী।