হামলা বন্ধ হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামের মূল সমস্যা হচ্ছে, আদিবাসীদের সঙ্গে বাঙালিদের ভূমিবিরোধ। মাঝেমধ্যেই এ বিরোধ মাথাচাড়া দিয়ে ওঠে। ফলে শত শত আদিবাসী ও বাঙালি পরিবার ক্ষতিগ্রস্ত হয় ।
সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে আদিবাসী ও বাঙালিদের মধ্যে। বাঙালিদের একটি জমির আনারস ও সেগুনগাছের
চারা কেটে ফেলার অভিযোগে বাঙালিরা হামলা চালিয়েছে আদিবাসীদের ওপর। এ ঘটনায় বাঙালিরা আদিবাসীদের বৌদ্ধমন্দিরসহ তিন গ্রামে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। সর্বস্বান্ত হয়েছে অনেক পরিবার।
আমরা চাই না, যারা পাহাড়ে মানবেতর জীবনযাপন করে, তাদের ওপর বারবার এ ধরনের হামলা হোক। সরকারের উচিত, পার্বত্য চট্টগ্রামের আদিবাসী ও বাঙালিদের মধ্যকার ভূমিবিরোধ দ্রুত নিষ্পত্তি করা। একটি তদন্ত কমিটি গঠন করে দোষী ব্যক্তিদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা।
আবু নাছের
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়।