হালনাগাদ ভোটার তালিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর ৬ ডিসেম্বর সংখ্যায় ‘নির্বাচন নিয়ে কিছু সংশয়’ শিরোনামে লেখায় বদিউল আলম মজুমদার ভোটার তালিকা ও পৌরসভা নির্বাচন নিয়ে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন।

তিনি বলেছেন, ২০১৫ সালের ১ জানুয়ারিতে যঁারা ভোটার হওয়ার যোগ্যতা অর্জন করেছেন, এখনো তঁাদের ভোটার তালিকাভুক্ত না করে আইন লঙ্ঘন করে নির্বাচন কমিশন তঁাদের ভোটাধিকার হরণ করেছে। প্রকৃত বিষয় হচ্ছে ২০১৫ সালের ১ জানুয়ারি যঁাদের ১৮ বছর পূর্ণ হয়েছে এরূপ ৯৩ হাজার ২০০ জন ২০১৪ সালের হালনাগাদ ভোটার তালিকাভুক্ত হয়েছেন। এসব নতুন ভোটারের অনেকই তঁাদের এলাকায় ২০১৫ সালে অনুষ্ঠিত বিভিন্ন নির্বাচনে ভোট দিয়েছেন এবং তঁারা আসন্ন পৌরসভা নির্বাচনেও অংশগ্রহণ ও ভোট দিতে পারবেন।

বদিউল আলম মজুমদার ভোটার তালিকায় জেন্ডার গ্যাপ বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, তাও বস্তুনিষ্ঠ নয়। ২০১৪ সালের হালনাগাদে নারীর চেয়ে পুরুষ ভোটার কোনো কোনো এলাকায় কিছু বেশি হয়েছে, তবে তা জাতীয়ভাবে খুব বেশি নয়। ১৫ জুন ২০১৫ পর্যন্ত নির্বাচন কমিশনের ডেটাবেইস অনুযায়ী পুরুষ ও নারী ভোটারের শতকরা হার যথাক্রমে ৫০.৩৯ এবং ৪৯.৬১; যা ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যার শতকরা হারের প্রায় কাছাকাছি (২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যার হার পুরুষ ৫০.০৬ এবং নারী ৪৯.৯৪)। ২০০৮ সালে ভোটার তালিকা প্রণয়নের সময় পুরুষের চেয়ে নারী ভোটার বেশি হয়েছে। অথচ ওই সময় ২০০১ সালে আদমশুমারি অনুযায়ী নারীর চেয়ে পুরুষের সংখ্যা বেশি ছিল (পুরুষ ৫১.৫৪% এবং নারী ৪৮.৪৬%)। স্পষ্টত ২০০৮ সালে অনেক পুরুষ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি। পরবর্তী সময়ে জেন্ডার গ্যাপ হালনাগাদ কমে এসেছে।

 নির্বাচন কমিশন সব সময়ই আইন ও বিধি অনুসরণ করে যাবতীয় কাজ সম্পাদন করে থাকে, ভোটার তালিকা হালনাগাদের ক্ষেত্রেও এর ব্যত্যয় ঘটেনি।

 এস এম আসাদুজ্জামান

বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়

শেরেবাংলা নগর, ঢাকা।