বাংলাদেশের প্রতিটি উপজেলায় একটি করে সরকারি হাসপাতাল রয়েছে। সেখানে সুচিকিৎসার জন্য অভিজ্ঞতাসম্পন্ন অসংখ্য ডাক্তার বসে থাকেন। বিনা পয়সায় সরকারিভাবে ওষুধ দেওয়ার ব্যবস্থাও রয়েছে এই হাসপাতালগুলোতে। সরকারি এই হাসপাতালে ওষুধ বিতরণের জন্য নির্দিষ্ট কক্ষ ও কর্মচারী রয়েছে। কিন্তু ওষুধ বিতরণের ডিসপেনসারি না চেনার কারণে অনেক রোগীকেই এলোমেলোভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। পরিশেষে তাদের বাইরে থেকে ওষুধ কিনতে হয়।
বিশেষ করে অশিক্ষিত ও গরিব রোগীরা এই সমস্যায় ভুগে থাকে। এ জন্য হাসপাতালের ডিসপেনসারির পরিবর্তন আনা দরকার। হাসপাতালের ডিসপেনসারিগুলো দোকানের মতো উন্মুক্ত থাকলে কোনো রোগীকেই আর ঘোরাঘুরি করতে হবে না, হয়রানিও হতে হবে না। গ্রুপ আকারে ওষুধ সাজিয়ে রাখলে জনগণের কাছে জবাবদিহিও নিশ্চিত হবে। তাই জনগণের সুবিধার্থে হাসপাতালের ডিসপেনসারি উন্মুক্ত রাখা হোক।
মো. আজিনুর রহমান
নীলফামারী।