হাসপাতালের সাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ডেন্টাল হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছিলাম, দেখলাম হাসপাতালের সাইনবোর্ডে শুধু হাস্যোজ্জ্বল নারীদের ছবি। ডিসপ্লেজুড়ে শুধু দাঁত আর দাঁত। পরে মনে মনে একটু একটু হাসলাম, এটা কি দাঁতের হাসপাতাল নাকি দাঁত প্রদর্শনী। বেশির ভাগ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের সাইনে দেখা যায়, একজন রোগী শুয়ে আছে এবং তার ওপর বিশাল একটি যন্ত্র। দেখলেই মনে কেমন ভীতি সৃষ্টি হয়!
হাসপাতাল তো মানবসেবার জন্য। সে লক্ষ্যে প্রতিটি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের জন্য নির্দিষ্ট একটি চিহ্ন তাদের সাইনবোর্ডে প্রদর্শনের রীতি চালু করা যেতে পারে। ক্লিনিকের জন্য নির্দিষ্ট, ডায়াগনস্টিক সেন্টারের জন্য নির্দিষ্ট ও হাসপাতালের জন্য নির্দিষ্ট একটি চিহ্ন ব্যবহারের রীতি চালু করা যেতে পারে। সরকারি–বেসরকারি হাসপাতালের জন্যও আলাদা চিহ্ন বরাদ্দ করা যেতে পারে। যাতে মানুষ দেখলেই বুঝতে পারে, এটা হাসপাতাল, এটা ক্লিনিক ও এটা ডায়াগনস্টিক সেন্টার।
তথ্যবহুল একটি সাইনবোর্ড প্রতিটি প্রতিষ্ঠানের সামনে থাকলে তা জনসাধারণের জন্য যেমন কাজে আসবে, তেমনি প্রতারণার হারও কমবে। এতে মানুষ অযথা ভয় পাবে না।
সাঈদ চৌধুরী, গাজীপুর।