হায় নির্বাচন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শত শঙ্কার মধ্যেও জাতির প্রত্যাশা ছিল সদ্য সমাপ্ত তিন সিটি করপোরেশন নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ। গণমাধ্যমে দেখা গেছে, ভোটের শুরুটা ছিল মোটামুটি উৎসবমুখর। কিন্তু ভোটের মাঝপথে হঠাৎ বিএনপি জোটের ভোট বর্জনে তিন সিটিতে ভোটের দৃশ্যপট পাল্টে যেতে শুরু হলো।
দেখা গেল, সরকারদলীয় সমর্থকেরা কেন্দ্রে ঢুকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে জাল ভোট প্রদানের মহোৎসব শুরু করেছে। কাউন্সিলর প্রার্থীদের মধ্যে কয়েকটি কেন্দ্রে সংঘর্ষও হয়, যা পুরো নির্বাচন প্রক্রিয়াকেই প্রশ্নবিদ্ধ করেছে। এই প্রশ্নবিদ্ধ নির্বাচন বিজয়ী প্রার্থীদের কাছে যেমন স্বস্তিদায়ক হবে না, ঠিক তেমনি বিরোধী জোটের ভোট বর্জনও তাদের আন্দোলনে সুফল বয়ে আনবে না।
নির্বাচন কমিশন রাষ্ট্রের কোষাগার থেকে কোটি কোটি টাকা খরচ করে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে ব্যর্থ হলো। এই ব্যর্থতার দায় তাদের নিতে হবে।
শহীদুল আলম, চট্টগ্রাম।