হিজল তমালের দেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দেখলাম ঢাকা এয়ারপোর্ট রোডে বিদেশ থেকে এনে বনসাই গোত্রের গাছ লাগানো হয়েছে, যা কিনা আমাদের ছয় ঋতুর সঙ্গে খাপ খায় না। এটা কার উপকারে আসবে, তা আমাদের বোধগম্য নয়।
সৌন্দর্যবর্ধনের নামে ন্যাড়া মাথা গাছ কত কদর্য, তা আমাদের হিজল, তমাল, কদম, বকুল, শিমুল, পলাশ, বট, পাকুড়, রাধাচূড়া, কৃষ্ণচূড়া নাগেশ্বর, রাই প্রভৃতি গাছ দেখেই বোঝা যায়। আমাদের দেশেও বনসাই সোসাইটি আছে, তারাও নিরন্তর কাজ করে বনসাই গাছের সৌন্দর্য বজায় রাখে, যা আমি বনসাই মেলাতে দেখেছি।
বনসাই একটি শিল্প, একে বাঁচিয়ে রাখার জন্য নির্দিষ্ট উদ্যান করা যেতে, সেখানে মানুষ গিয়ে বনসাইয়ের সৌন্দর্য উপভোগ করতে পারে, প্রশিক্ষণ নিতে পারে। সেটা ভিন্ন কথা। কিন্তু এ ধরনের গাছ লাগানোর মানে কী?
নূরজাহান আহমেদ
যশোর।