হিজড়া সম্প্রদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের দেশে হিজড়া সম্প্রদায়কে তৃতীয় লিঙ্গের মর্যাদা প্রদান করা হলেও তাদের জীবন-জীবিকার পুরোপুরি ব্যবস্থা না হওয়ায় তাদের বিভিন্ন স্থানে শান্তিপ্রিয় জনগণের বসবাসে বিঘ্ন ঘটিয়ে রাস্তাঘাট, দোকানপাট ও অফিস-আদালতে আপত্তিকর কর্মকাণ্ডে লিপ্ত হতে দেখা যাচ্ছে। তারা নাগরিকদের কাছ থেকে টাকাপয়সাও আদায় করছে।
নানা অস্বস্তিকর কাজ তারা করে যাচ্ছে। হিজড়া সম্প্রদায়কে যথার্থ পুনর্বাসন করে তাদের নিজস্ব গণ্ডিতে বসবাসের ব্যবস্থা করলে হয়তো বা তারা এ ধরনের অসামাজিক কার্যকলাপ করবে না। এতে সাধারণ জনগণ শান্তিতে বসবাস করতে পারবে এবং হিজড়া সম্প্রদায়ও সরকার প্রদত্ত মর্যাদা অক্ষুণ্ন রাখতে পারবে।
যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।
মো. তাজুল ইসলাম খান, ঢাকা।