দেশের মৎস্যভান্ডার নামে খ্যাত বৃহত্তম চলনবিলের প্রকৃতি আজ হুমকির মুখে। চলনবিলে আগে যেমন প্রাকৃতিক সৌন্দর্য ছিল বর্তমানে তা আর নেই বললেই চলে। প্রকৃতির জীববৈচিত্র্য আজ অনেকাংশে বিলুপ্ত। পাখির মধ্যে হারিয়ে গেছে পানকৌড়ি, ডাহুক, সাদা-কানা বক, শকুন, মাছরাঙা, শালিক ও চড়ুই পাখি। জলজ প্রাণীর মধ্যে কচ্ছপ, শামুক-ঝিনুক, কাঁকড়া প্রভৃতি বিলুপ্তির পথে। জলজ উদ্ভিদের মধ্যে কলমিলতা, কচুরিপানা ও শাপলা-শালুক। মাছের মধ্যে আছে পাবদা, ভেদা, গুজা, গজার, শিং, চিতল, মাগুর, টাকি মাছ ইত্যাদি।
চলনবিলের এসব জীববৈচিত্র্য হারিয়ে যাওয়ার অন্যতম কারণ হলো, জলবায়ুর পরিবর্তনের প্রভাবে সঠিক সময়ে বন্যা না হওয়া ও বন্যার পানি দীর্ঘ সময় না থাকা। আষাঢ়-শ্রাবণ মাস বন্যার প্রকৃত সময় হলেও জলবায়ুর পরিবর্তনের কারণে এখন বন্যা হয় ভাদ্র-আশ্বিনে। কিন্তু তাও বেশি দিন স্থায়ী থাকে না।
তাই চলনচিলের জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রে আমাদের সবার নিজ উদ্যোগসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
দিলরুবা রিজওয়ান, নাটোর।