প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমাজের প্রায় সব মানুষকে রাতের বেলায় চলাচল করতে হয়। দিনের বেলা চলাচলের চেয়ে রাতের বেলা চলাচল করা অধিক ঝুঁকিপূর্ণ। এ কারণে রাতে চলাচলের সময় আমাদের একটু বেশি সতর্ক থাকা উচিত।
জেলা শহরের রাস্তায় ইদানীং প্রচুর মোটরসাইকেল চলাচল করে। রাতের বেলা মোটরসাইকেলের হেডলাইটের তীব্র আলোর কারণে রিকশা, ভ্যান, বাইসাইকেলের যাত্রীরা প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ে। যদিও হেডলাইটের উপরিভাগে কালো রং বা প্রলেপ দেওয়ার নিয়ম আছে, কিন্তু কেউ তা মানছে না। এই আলোর কারণে পথচারীদের অসুবিধা হচ্ছে।
কিন্তু যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি মোটেও আমলে নিচ্ছে না। নিয়ম হচ্ছে, হেডলাইটের চার ভাগের এক ভাগ কালো রং করতে হবে। এতে করে রাতের বেলা সবাই নিরাপদে সড়কে চলতে পারবে। আশা করি, যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেবে।
কায়সারুল আলম, লালমনিরহাট।