হয়রানি কবে বন্ধ হবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত কয়েক সরকারের আমলেই নতুন মুক্তিযোদ্ধার তালিকা করে নতুন নতুন গেজেট প্রকাশ করা হয়। তবে দুঃখের বিষয়, প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা এখনো চূড়ান্ত হয়নি।

একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হয়ে নানা দাপ্তরিক চাহিদা পূরণ করা সত্ত্বেও এখন পর্যন্ত মুক্তিযোদ্ধা সনদ পাইনি। কারণ হিসেবে মন্ত্রণালয় থেকে অফিস সহকারী আমাকে একটি লাল কাপড় দিয়ে বাঁধাই করা বই দেখান, যা লাল বই নামে পরিচিত। সেই বইয়ে আমার বাবার নাম ও সিরিয়াল নম্বর নেই। তার কারণ অজানা।
ধারণা করা যায়, বিগত কমিটির সভাপতি তাঁর ইচ্ছেমতো মুক্তিযোদ্ধা তালিকা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন, যার ফলে এই সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা এ রকম হয়রানি থেকে মুক্তি চাই। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করি।
ফরিদপুর।