২০০ টাকার নোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনন্দিন লেনদেনে ব্যবহারের জন্য বর্তমানে বিভিন্ন মূল্যমানের নোট প্রচলিত আছে। জিনিসপত্রের মূল্যবৃদ্ধির কারণে অনেক সময় প্রচলিত নোট দিয়ে হিসাব মেটানোয় বেশ অসুবিধা হচ্ছে। যেমন কোনো হিসাবের অঙ্ক যদি ১০০ থেকে ৫০০-এর মাঝে হয়, তাহলে কয়েকটি ১০০ টাকার নোট ব্যবহার করতে হয়। কিন্তু ১০০ টাকার নোট পর্যাপ্ত না থাকলে লেনদেন করা কঠিন হয়ে ওঠে।
১০০ টাকার নোট ও ৫০০ টাকার নোটের মাঝে ৪০০ টাকার ব্যবধান। ফলে ২০০ টাকার জিনিস কিনে কেউ যদি ৫০০ টাকার নোট দেয়, তাহলে তাকে তিনটি ১০০ টাকার নোট ফেরত দিতে হয়। কিন্তু ২০০ টাকার নোট থাকলে একটি ২০০ টাকা ও একটি ১০০ টাকার নোট দিলেই চলে। এ অবস্থায় বাংলাদেশ ব্যাংকের প্রতি প্রস্তাব হলো, ২০০ টাকা মূল্যমানের নোট প্রচলন করা হোক। আশা করি, এতে দৈনন্দিন লেনদেনের বর্তমান অসুবিধা দূর হবে।
সাদুল্লাহ মোহাম্মদ, ঢাকা।