৩৪তম বিসিএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৯ আগস্ট ৩৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশিত ছিল আমার সঙ্গে সাধারণ চাকরিপ্রার্থীদের জন্য আরও একটি হতাশার বিসিএস। দীর্ঘ আড়াই বছর লাগল এই বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করতে। উল্লেখ্য, আমার মতো অনেকেরই ৩৪তম বিসিএসই ছিল চাকরিতে আবেদন করার বয়সের শেষ সুযোগ।
তাই আশায় ছিলাম, জীবনের শেষ বিসিএসে অন্তত একটা শিক্ষা ক্যাডার হলেও পাব। কিন্তু অনেক পদ ফাঁকা রেখেই এই ফল প্রকাশ করা হলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শত শত প্রভাষকের পদ ফাঁকা রয়েছে, যা আগামী কয়েকটা বিসিএসের মাধ্যমেও পূরণ করা সম্ভব নয়। আমরা ইতিমধ্যে নিম্ন-মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি, সেখান থেকে মধ্যম আয়ের দেশ হতে হলে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর বিকল্প নেই। অথচ সরকার বরাদ্দ বাড়ানো দূরে থাক, শিক্ষকের আসন ফাঁকা রেখে বিসিএস পরীক্ষার ফল প্রকাশ করছে। এভাবে চললে সরকার নিজের ঘোষিত লক্ষ্যমাত্রাই অর্জন করতে পারবে না।
মুস্তাফা ইকবাল শাহাদাৎ
খুলনা।