বাতিলকৃত ‘খ’ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তির নামজারি ও খাজনার ক্ষেত্রে মানুষ নানাভাবে হয়রানি ও অহেতুক ভোগান্তির শিকার হচ্ছে। এসব জমির নামজারি থাকা সত্ত্বেও বিভিন্ন মিথ্যা অজুহাতে সরকার খাজনা নিচ্ছে না। কিন্তু সরকার আবার নামজারি ও খাজনার সময়সীমা বেঁধে দিয়ে পরিপত্র জারি করেছে। এ ক্ষেত্রে সরকারের অবস্থান রহস্যময়। অবস্থাদৃষ্টে মনে হয়, সরকার আমাদের সম্পত্তি গ্রাস করার জন্য একের পর এক নানান কূটকৌশল অবলম্বন করেই যাচ্ছেন। ফলে আমরা পাগলের মতো দিগ্বিদিক ছোটাছুটি করছি।
‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’-এর মূল মালিক হচ্ছে এ দেশেরই জনগণ। অথচ সরকারের ভ্রান্ত নীতির কারণে আমরা নিঃশেষ হতে বসেছি। ফলে পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করছে। যঁাদের সম্পত্তি অর্পিত সম্পত্তির ‘খ’ তফসিলভুক্ত হয়েছে, তঁারাও এ দেশের মানুষ। সম্পত্তি লাভ করার অধিকার তঁাদের আছে। ফলে আমরা আশা করি, সরকার এই সমস্যা দূর করে আমাদের সম্পত্তি বজায় রাখার অধিকার নিশ্চিত করবে।
বিজয় সরকার, কুমিল্লা।