আন্তর্জাতিক স্টেডিয়াম বেহাল

নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দীর্ঘদিন ধরে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। স্টেডিয়ামের মূল ফটক থেকে আউটার স্টেডিয়ামসহ পুরো এলাকা কচুরিপানায় ভরে গেছে। মূল মাঠেও ঢুকে পড়েছে পানি। নষ্ট হয়েছে সিঁড়ি, ছাউনি, স্কোরবোর্ড, সাধারণ ও ভিআইপি গ্যালারি। অযত্ন আর অবহেলায় পড়ে আছে এই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

১ / ১২
জলাবদ্ধতায় স্টেডিয়ামের মূল ফটক থেকে আউটার স্টেডিয়ামসহ পুরো এলাকায় কচুরিপানা।
২ / ১২
ময়লা পানিতে ডুবে আছে স্টেডিয়ামের মূল ফটক
৩ / ১২
আউটার স্টেডিয়াম থেকে কচুরিপানা তুলে নিয়ে যাচ্ছে মানুষ।
৪ / ১২
চারপাশের ময়লা পানি এসে জমা হয় স্টেডিয়াম এলাকায়।
৫ / ১২
স্টেডিয়াম ভবনের কাচ ভেঙে বেহাল
৬ / ১২
অবহেলায় বেহাল ভিআইপি গ্যালারি।
৭ / ১২
ভিআইপি গ্যালারির এসিগুলোও এখন ভাঙাচোরা।
৮ / ১২
ভেঙে গেছে গ্যালারির ওপরের ছাউনি।
৯ / ১২
ভেঙে পড়ে আছে গ্যালারি
১০ / ১২
অযত্ন আর অবহেলায় স্কোরবোর্ড বেহাল
১১ / ১২
অযত্নের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে শেওলায় ভরা স্টেডিয়ামে
১২ / ১২
মূল মাঠে জমে আছে পানি।