বারকি নৌকা

নৌকার নাম ‘বারকি’। কাঠের তৈরি। দৈর্ঘ্য ৩৬ ফুট, প্রস্থ সাড়ে ৪ ফুট। সিলেট অঞ্চলের নদ-নদীতে হামেশাই চোখে পড়ে এই নৌকা। ব্যবহার করা হয় বালু ও পাথর বহনের কাজে। জনশ্রুতি রয়েছে, বারকি নামটি এসেছে ব্রিটিশ এক নাগরিকের নাম থেকে। বহু বছর আগে জন বারকি নামের একজন নাকি প্রথম নিজস্ব নকশায় তৈরি করেছিলেন এমন নৌকা। এর পর থেকে বাড়তে থাকে বারকি নৌকার চাহিদা ও জনপ্রিয়তা। সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংবাজার ব্রিজ এলাকায় ডাউকি নদ থেকে ছবিগুলো তুলেছেন আনিস মাহমুদ।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
কাজ শেষে ডাউকি নদে সারি বাঁধা বারকি নৌকা।
২ / ১০
নদীতে বারকি নৌকাই বেশি।
৩ / ১০
ঘাটে বাঁধা বারকি নৌকার ওপর দিয়ে হাঁটছেন এক শ্রমিক।
৪ / ১০
সার বেঁধে সাজিয়ে রাখা হয়েছে বারকি নৌকা।
৫ / ১০
বারকি নৌকা নিয়ে কাজে ব্যস্ত শ্রমিকেরা।
৬ / ১০
নদীর চরে পড়ে আছে বারকি ও ইঞ্জিনচালিত নৌকা।
৭ / ১০
বারকি নৌকায় শ্রমিকদের ব্যস্ততা।
৮ / ১০
চা-বাগানের পাশেই ডাউকি নদ। সেখানে সারিবদ্ধভাবে রাখা বারকি।
৯ / ১০
বারকি নৌকা নিয়ে কাজে ব্যস্ত নারী ও পুরুষ শ্রমিকেরা।
১০ / ১০
নদী থেকে পাথর সংগ্রহ করে বারকি নৌকায় বহন করছেন শ্রমিকেরা।