রাজধানীতে ধুলার সড়ক

রাজধানীর যাত্রাবাড়ি সড়কে খানাখন্দ ও তীব্র ধুলায় অতিষ্ঠ চলাচলকারীরা। দেশের বাতাসে দূষণ প্রতিদিনই বাড়ছে। বায়ুদূষণের কারণে দূষিত শহরের তালিকায় সম্প্রতি প্রথম দিকে থাকছে রাজধানী ঢাকা। পথচারী, যানবাহনে চলাচল করা মানুষ, হকার, আশপাশের দোকানপাট, মার্কেটের মানুষেরা বিপাকে। গাছপালাগুলো ধুলার আবরণে ঢাকা পড়েছে। গতকাল রোববার (৫ মার্চ) সেখানকার ধুলোময় এলাকার কিছু ছবি নিয়ে এবারের ছবির গল্প।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৭
সড়কে ধুলার আস্তর। যানবাহন চললেই ধুলা ছড়িয়ে পড়ছে চারদিকে।
২ / ৭
ধুলায় প্রায় কুয়াশাচ্ছন্ন পরিবেশ। আশপাশ প্রায় অদৃশ্য।
৩ / ৭
ধুলায় ঢাকা সড়কে ঝুঁকি নিয়ে এক পথচারীর সড়ক পারাপার।
৪ / ৭
বিপাকে চলাচলকারীরা।
৫ / ৭
বাস চললেই ধুলা উড়ে যায়।
৬ / ৭
ধুলার কারণে নিশ্বাস নেওয়া দায়।
৭ / ৭
নাকে হাত দিয়ে ধুলার রাস্তা পার হচ্ছেন এক পথচারী।