ইলিশ আসছে, ঘাটে ব্যস্ততা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬৫ দিন বন্ধ থাকার পর গত শনিবার রাত থেকে শুরু হয়েছে সমুদ্রে মাছ ধরা। তবে হতাশ হতে হয়নি জেলেদের। জাল ফেলার সঙ্গে সঙ্গে ট্রলারভর্তি রুপালি ইলিশ ধরা পড়েছে তাঁদের জালে। সেই ইলিশ ট্রলার থেকে নামিয়ে ট্রাকে করে বাজারে নিয়ে যেতে ব্যস্ত সময় পার করছেন জেলে ও শ্রমিকেরা। তবে মৌসুমের শুরুতে হওয়ায় এখনো দাম কমেনি ইলিশের। আকার অনুসারে এক হাজার থেকে দুই হাজার টাকার বেশি দামে বিক্রি করা হচ্ছে এসব ইলিশ। জেলেদের এই ব্যস্ততার চিত্রগুলো চট্টগ্রাম নগরীর ফিশারিঘাট থেকে তোলা।
সৌরভ দাশ

১ / ৭
ধরা পড়া ইলিশ সাজিয়ে রাখছেন জেলে
২ / ৭
ট্রলার থেকে ইলিশ তুলছেন শ্রমিকেরা
৩ / ৭
খাঁচার ওপর উঁকি দিচ্ছে ইলিশ
৪ / ৭
সকালের আলোয় চিকচিক করছে ইলিশ
৫ / ৭
ছোট ট্রাক ভরে গেছে নানা আকারের ইলিশে
৬ / ৭
বড় আকারের দুটি ইলিশ হাতে এক জেলে
৭ / ৭
নদীতে নোঙর করা ট্রলার থেকে মাছ নামাতে ব্যস্ত শ্রমিকেরা