ডিটিজি মেলা
চার দিনব্যাপী ১৭তম ঢাকা ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস মেশিনারি এক্সিবিশন বা ডিটিজি মেলা চলছে। রাজধানীর পূর্বাচল এক্সপ্রেসওয়ে–সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এ আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হয়েছে গতকাল বুধবার। এতে বাংলাদেশ, অস্ট্রিয়া, বেলজিয়াম, ব্রাজিল, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, হংকং, ইতালি, জাপানসহ ৩৫টি দেশের ১ হাজার ২০০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রদর্শনীর ১৯টি হলে বুথ রয়েছে ১ হাজার ৬০০। বস্ত্রকলের মালিকদের সংগঠন বিটিএমএ ও হংকংয়ের ইয়োর্কাস ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিসেস কোম্পানি যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করছে। করোনা মহামারির কারণে গত তিন বছর ডিটিজি মেলা অনুষ্ঠিত হয়নি।
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১২
২ / ১২
৩ / ১২
৪ / ১২
৫ / ১২
৬ / ১২
৭ / ১২
৮ / ১২
৯ / ১২
১০ / ১২
১১ / ১২
১২ / ১২